মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার      ● নিজের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীকে চমকে দিল জাইমা      ● সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● বল ভেবে ককটেল হাতে      ● বিশ্ববাজারে কমছে অপরিশোধিত তেলের দাম      ● আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল      ● র‍্যাশ ছাড়াই দীর্ঘদিন চুলকানি হলে সতর্কতা      ● এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: আইসিটি মন্ত্রী      ● ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন      ● জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত      ● শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা      ● মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে      
ভালুকায় ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:০৪ পিএম
দেশীয় প্রজাতির নিম গাছের চারা বিতরণ।

দেশীয় প্রজাতির নিম গাছের চারা বিতরণ।

ময়মনসিংহের ভালুকায় ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় দিনব্যাপী “পার্টনার কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২১ জুন) সকালে উপজেলার মেজরভিটা এলাকায় কমলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভালুকা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান।

প্রসঙ্গত, কংগ্রেসে কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের অংশগ্রহণে বিভিন্ন কৃষিজাত পণ্যের প্রদর্শনী হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

এছাড়াও, অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান এর সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ বাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ এর উপপরিচালক ড. নাছরিন আক্তার বানু।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, ভালুকা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আ.ন.ম মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে দেশীয় প্রজাতির নিম গাছের চারা বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   অনুষ্ঠান   চারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close