বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে জবাই করে হত্যা, আটক ২
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:১১ পিএম
চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে জবাই করে হত্যা, আটক ২

চোরকে চিনে ফেলায় বৃদ্ধাকে জবাই করে হত্যা, আটক ২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সিতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীকে জবাই করে হত্যা করা হয়। ভয়াবহ এ ঘটনার মাত্র ২০ ঘণ্টার মধ্যেই প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মোরশেদ আলম ওরফে মুন্সি (৩২) এবং কুমিল্লার মনোহরগঞ্জের মাহফুজুন নবী সুজন (৩৩)।

শনিবার (২১ জুন) ভোর রাতে বেগমগঞ্জ ও সোনাইমুড়ীর দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের নিজ ঘরে একা ছিলেন সিতারা বেগম। তিনি ঈদুল আযহা উপলক্ষে ছেলের বাড়ি থেকে নিজের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। টিনশেড ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে তাকে হত্যা করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরি করতে গিয়ে সিতারা বেগম চোরদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা ঘর থেকে মোবাইল ফোন, শাড়ি, জামাকাপড়, সাউন্ড বক্সসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রথমে বেগমগঞ্জ থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সিতারা বেগমের ব্যবহৃত মোবাইল, কাপড়চোপড় ও সাউন্ড বক্স উদ্ধার করা হয়। এরপর অপর আসামি সুজনকে সোনাইমুড়ীর বজরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত দা, স্ক্রু ড্রাইভার, একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং মোটরসাইকেল।

গ্রেপ্তার দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বৃদ্ধাকে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close