প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:০৪ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান তার বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’-এর বিরুদ্ধে বেআইনি সংস্কারের অভিযোগে নতুন বিতর্কে জড়িয়েছেন।
মুম্বাই পৌরসভা ও পরিবেশ দপ্তরের অভিযোগ, সমুদ্রতীরবর্তী এলাকায় বিশেষ নিয়ম ভেঙে বাংলোর কিছু অংশে নির্মাণ ও সংস্কার করা হয়েছে।
জানা গেছে, মাস কয়েক ধরে মান্নাতে সংস্কারকাজ চলছিল, এ সময় শাহরুখ ও তার পরিবার অন্যত্র ছিলেন। অভিযোগ পাওয়ার পর শুক্রবার (২০ জুন) পরিবেশ দপ্তর ও বিএমসি কর্মকর্তারা ‘মান্নাত’ পরিদর্শন করেন।
পরিদর্শনের বিষয়ে বন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেআইনি নির্মাণের অভিযোগ তদন্তাধীন, রিপোর্ট তৈরি করে দপ্তরে জমা দেওয়া হবে।
তবে শাহরুখ খানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সব ধরনের সংস্কারকাজ আইনি অনুমতি নিয়েই করা হয়েছে, এবং কোনো নিয়ম ভাঙা হয়নি।
এর আগে একই ধরনের অভিযোগ উঠেছিল কঙ্গনা রানাওয়াত, অমিতাভ বচ্চন ও মিঠুন চক্রবর্তীর বাড়ির বিরুদ্ধে।
স্বদেশ প্রতিদিন/এমএম