শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ৫’শ গ্রাম গাঁজাসহ আটক ২
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:৩৯ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ১০:০৫ PM
নৌযানে চাঁদাবাজ সন্দেহে দু’জনকে আটক করেছেন স্থানীয়রা।

নৌযানে চাঁদাবাজ সন্দেহে দু’জনকে আটক করেছেন স্থানীয়রা।

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বলাকী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজ সন্দেহে দুজনকে আটক করেছেন স্থানীয়রা।

আজ শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর এলাকা থেকে তাদের মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আটকদের কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা উদ্বার করা হয়েছে। গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আটক একজন হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামের আব্দুল কাদির বেপারির ছেলে ইয়ানুর বেপারী (৩৫) ও  অপরজন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাঁচআনী গ্রামের মতিউর রহমানের ছেলে সফিক (৪০)। এসময় শাহ্ পরান ও ফরহাদ নামে আরো দুইজন কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চক্রটি দীর্ঘদিন থেকে ইঞ্জিনচালিত যানের মাধ্যমে চরবলাকী সংলগ্ন মেঘনা নদীতে চলাচলকারী নৌযানে চাঁদাবাজি করে আসছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে নৌযান শ্রমিকদের জিম্মি করে অর্থ আদায় করতো।

প্রসঙ্গত, আজ দুপুর সাড়ে তিনটার দিকে মেঘনা তীরবর্তী হোসেন্দী ইউনিয়নের ডুবারচর এলাকায় আদায় করা চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়ায় চক্রটির সদস্যরা। এসময় স্থানীয়রা এ চক্রের দুজনকে আটক করলে তাদের কাছে ৫’শ গ্রাম গাঁজা পাওয়া যায়।

আটক সবুজ বলেন, “আমি একজন ট্রলার চালক, আমি চাঁদাবাজির সাথে জড়িত নই। তারা আমার ট্রলার ভাড়া করেছে সেজন্য আমি এখানে এসেছি।”

এদিকে, আটক ইয়ানুর নিজেকে জেলে দাবি করেছেন। তবে বিভিন্ন এলাকা থেকে লোক এনে তারা কেন নদীতে মহড়া দেয় এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, “৫’শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তারা নৌপথে চাঁদাবাজির সাথে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   আটক   গাঁজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close