প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬:৫৩ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৭:২০ PM

প্রতীকী ছবি
বর্ষাকাল
চলছে এই ঋতুতে আবহাওয়া মনোরম মনে হলেও বাড়িতে কাজ বাড়ে। এই সময় সারা দিনই বৃষ্টি ঝরে যার কারণে সব সময় সঙ্গে ছাতা রাখতে হয়। ভেজা জামাকাপড় শুকাতে দেওয়ার জায়গা থাকে না, এরই সঙ্গে রান্নাঘরে বাড়ে মাছির আনাগোনা। খাবার আলগা রাখার উপায় থাকে না।
মাছি বর্ষায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়। তাই বর্ষাকালে,সুস্থ থাকতে হলে বর্ষায় রান্নাঘর পরিষ্কার রাখা ভীষণ জরুরি। বর্ষাকালে কিভাবে এড়াবেন মশা-মাছির উপদ্রব জেনে নিন,
ফল-সবজির খোসা, মাছের আঁশ, মাংসের টুকরা, ডিমের খোসা, অবশিষ্ট ভাত-তরকারি এগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে মাছির উপদ্রব বাড়ে। তাই সব ময়লা-আবর্জনা ডাস্টবিনে ব্যাগে ফেলুন এবং ডাস্টবিন ঢাকনা দিয়ে রাখুন।
শুকনো খাবার কৌটাবন্দি রাখুন। রান্না করা খাবার সব সময় ঢাকনা দিয়ে রাখবেন। পাশাপাশি সবজি ও ফল খোলা জায়গায় রাখবেন না।
রান্নাঘরের সিংকে পানি জমতে দেবেন না ,এতে মশা-মাছির উপদ্রব কমবে।
রান্নাঘর পরিষ্কারের জন্য ভিনেগারের সাহায্য নিন ,পানি ও ভিনেগার সমপরিমাণ মিশিয়ে নিন। এতে ঘর দুর্গন্ধ ও জীবাণু মুক্ত থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে