প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৪৮ পিএম

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টায় নিজ বাড়ীতে বৈদ্যুতিক সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। নিহত ওই কৃষক মো. সুমন শিকদার (৪৪) উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী শিকদার পাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) মো. সোলাইমান সুজন তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা বরকত উল্লাহ জানান, গরুকে খাওয়ানোর জন্য পানি তোলার জন্য বৈদ্যুতিক মটর চালু করার জন্য সুইচ লাগানোর সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”