শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:৫৭ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এখনো তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মূল লক্ষ্য হতে পারে, যা পাহাড়ের গভীরে অবস্থিত এবং কেবলমাত্র অত্যাধুনিক অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব।

এর আগে ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারেন বা নাও পারেন। তিনি বলেন, ‘আমি করতেও পারি, নাও করতে পারি।’

পাশাপাশি তিনি ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবিও জানিয়ে বলেন, “আগামী সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সময় লাগতে পারে না।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চরম মূল্য দিতে হবে।’

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। পূর্ব ভূমধ্যসাগরে একটি নতুন নৌবাহিনীর ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে এবং আরব সাগরের দিকে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে। যদিও পেন্টাগন এই পদক্ষেপগুলোকে প্রতিরক্ষামূলক বলেছে, বিশ্লেষকরা মনে করছেন এগুলো আক্রমণাত্মক প্রস্তুতির অংশ।

বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তবে এই মোতায়েন কৌশলগত সুবিধা দেবে এবং তেহরানের ওপর চাপ বাড়াবে যাতে তারা সমঝোতায় আসতে বাধ্য হয়।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষে ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলে ২৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

তথ্যসূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   তেহরান   নেতানিয়াহু   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close