বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১২০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফল্য কি দিবে আদৌ হাতছানি? সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনেমায় সাফল্যের মুখ দেখেননি বলিউড অভিনেতা আমির খান।

জানা যায়, ‘লাল সিংহ চাড্ডা’ ছবির ভরাডুবির পর রীতিমতো নাকি ভেঙে পড়েছিলেন তিনি। তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর পর্দায় ফিরবেন না। তবে অনুরাগীদের অনুরোধে শেষমেশ ফিরেছেন অভিনয়ে। বছরখানেক আগে শুরু করেছেন নতুন ছবি ‘সিতারে জামিন পর’-এর শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি।

মুক্তির আগেই একটি বড় প্রস্তাব পেয়েছিলেন আমির। এক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রেক্ষাগৃহের বদলে সরাসরি ওটিটিতে মুক্তি পেলে ছবিটির স্বত্ব কিনে নেওয়া হবে ১২০ কোটি টাকায়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির খান।

আমিরের সিদ্ধান্ত- এই ছবিটি বড় পর্দাতেই দেখুক দর্শক। তাই ওটিটির মোটা অঙ্কের টাকার প্রস্তাবও গ্রহণ করেননি তিনি। 

অভিনেতা জানিয়েছেন, হলেই প্রথম মুক্তি পাবে ‘সিতারে জামিন পর’। তারপর আট সপ্তাহ পর ছবিটি ওটিটিতে মুক্তি পাবে। এছাড়াও ইউটিউবেও পাওয়া যাবে এই ছবি, তবে তা বিনামূল্যে নয়। দর্শককে নির্দিষ্ট ফি দিয়ে ছবিটি দেখতে হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের বহুল প্রশংসিত ছবি ‘তারে জামিন পার’-এর ছায়া রয়েছে এই নতুন ছবিতে। আগের ছবির মতোই এবারের ছবিটিও সমাজের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু তুলে ধরবে বলে জানা গেছে। 

‘তারে জামিন পর’-এ বিশেষভাবে সক্ষম শিশু ঈশানের জীবনের কাহিনি উঠে এসেছিল, যেখানে আমির খান অভিনয় করেছিলেন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে।

চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, এই ছবিও ‘তারে জামিন পর’-এর মতো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

এছাড়াও, আমির খানের আরেকটি সাফল্যের অপেক্ষায় রয়েছে তার ভক্তবৃন্দ। সম্প্রতি নেটিজেনদের মনোভাবে এই আকাঙ্ক্ষা দৃশ্যমান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আমির খান   ১২০ কোটি   টাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close