বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুল শিক্ষার্থী ধর্ষণের আরেক আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৬:৪৫ PM
গ্রেফতার হাসমত মণ্ডল

গ্রেফতার হাসমত মণ্ডল

রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ধারালো ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। 

গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামে থেকে হাসমত মন্ডলকে (২১) গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ ফরিদপুর কার্যালয়ের সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার। গ্রেফতার হাসমত মণ্ডল কুঠিমালয়াট গ্রামের জেহের মণ্ডলের ছেলে। তিনি এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৫ জুন) সকাল ১০ টায় ভুক্তভোগী দুই ছাত্রী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক দুই ছাত্রীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে স্কুলের পরিত্যক্ত কক্ষের ভেতর নিয়ে যায়। পরে সিহাব মন্ডল এক ছাত্রীকে পরিত্যক্ত কক্ষের ভেতরে এবং অন্য ছাত্রীকে হাসমত আলী পানের বরজে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
 
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় রবিবার রাতে পাংশা মডেল থানায় সিহাব ও হাসমতের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী দুই কিশোরীর বাবা ও মা। পৃথক অভিযানে দুই আসামিকেই গ্রেফতার করা হয়েছে। আজ সকাল ১০ টায় আসামী হাসমত মন্ডল কে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “ঘটনার দিন রবিবার রাতেই উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আরেক আসামি সিহাব মন্ডল কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিলো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   ধর্ষণ   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close