প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৩:৪৩ PM

প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একজন আদিবাসী যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বৈদ্যনাথ তিগ্যার (৪৪) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়,পাঁচবিবি উপজেলায় ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের বিজয় তিগ্যার ছেলে এই বৈদ্যনাথ তিগ্যা।
স্থানীয় এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে বৈদ্যনাথ নিজ জমিতে কীটনাশক প্রয়োগের কথা বলে রতনপুর বাজারের কীটনাশকের দোকান থেকে কীটনাশক ক্রয় করেন। এরপর বাজারের একটি নির্জন স্থানে গিয়ে সেই কীটনাশক পান করেন তিনি। পরবর্তীতে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”