বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক এমপিসহ ১৫ জনের বিরুদ্ধে ‘চোখ উপড়ে ফেলা ও অপহরণ’ অভিযোগ ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:২১ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ৭:৩৯ PM

প্রায় ৯ বছর আগে কুমিল্লায় ছাত্রদলের এক নেতাকে অপহরণ করে নির্যাতনের পর চোখ উপড়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) ভুক্তভোগী ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া এ অভিযোগ দাখিল করেন। এ সময় তার দুই ভাই ইয়াসিন আরাফাত ও মো. নেয়ামত রহমান সঙ্গে ছিলেন। অভিযোগপত্র অনুযায়ী, ঘটনার সময় গোলাম কিবরিয়া কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকার দিঘী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম ও সালেখা বেগমের ছেলে কিবরিয়া বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পড়াশোনা করছেন।

অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে ঢাকা থেকে ট্রেনে কুমিল্লায় এসে রিকশায় করে নিজ বাসায় ফিরছিলেন কিবরিয়া। রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সাবেক সংসদ সদস্য এম এ জাহেরের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রের মুখে তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেখানে তাকে নির্যাতন করা হয়।

নির্যাতনের একপর্যায়ে সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি একটি চাকু দিয়ে কিবরিয়ার একটি চোখ উপড়ে ফেলেন এবং তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। কিবরিয়ার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে একটি ‘মিথ্যা মামলায়’ আদালতে চালান করে বলে অভিযোগে উল্লেখ করেন কিবরিয়া। পুলিশ ও অভিযুক্তদের ভয়ে এতদিন তিনি মামলা করতে পারেননি বলেও অভিযোগপত্রে উল্লেখ আছে।

সাবেক এমপি এম এ জাহের ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন: ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পি, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আব্দুল জব্বার ও মিরাজুল হক রিমন,  অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মো. শওকত, তৎকালীন ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান এবং এসআই সুমন কুমার আদিত্য, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খান ও মঞ্জুরুল বারী নয়ন

এ ছাড়া আরও ২০-২৫ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  অপহরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close