বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলংকায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানে দল পাঠাতে চায় না ভারত। রোহিত শর্মাদের বোর্ডের আবেদনে হাইব্রিড মডেলে বসে ২০২৩ সালের এশিয়া কাপ। এ বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তান যায়নি ভারত, তারা খেলেছে নিরপেক্ষ ভেন্যুতে।

এরআগে আইসিসির মধ্যস্থতায় চুক্তি হয়-তিন বছর পর্যন্ত দুদলের কেউ কারও দেশে গিয়ে খেলবে না। তারই ধারাবাহিকতায় পাকিস্তানও ভারত যাবে না।

এ বছরের সেপ্টেম্বরে ভারত আয়োজন করতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। পেহেলগাঁওয়ে হামলা, ভারত-পাকিস্তান উত্তেজনায় আসরটি গড়ানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। সেই অচলাবস্থা কেটে গেছে। পাকিস্তান ওই আসরে দল পাঠাচ্ছে, তবে ভারতে খেলবে না। ভারতের একাধিক গণমাধ্যম বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে ৫ অক্টোবর ম্যাচ খেলবে ভারত। ভেন্যু শ্রীলংকার কলম্বো।

ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে মোট পাঁচটি শহরে আয়োজিত হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টটি বসবে ভারতের ব্যাঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং শ্রীলংকার কলম্বোয়। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। ফাইনাল বা সেমিতে উঠলেও দেশটির মেয়েরা লঙ্কাতেই লড়বে বিশ্বকাপ।

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে নারী বিশ্বকাপ শেষ হবে ২ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

 ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলংকার। রাউন্ড-রবিন পদ্ধতির লিগ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ৫ অক্টোবর। গ্রুপ পর্ব শেষে প্রথম সেমিফাইনাল হবে ভারতের গুয়াহাটি। দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল হবে ব্যাঙ্গালুরুতে।

উল্লেখ্য, পাকিস্তান যদি কোয়ালিফাই করে তখন খেলা কলম্বোতে হবে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ভারত   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close