বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জায়গা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখম
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:২৫ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ১২:৩৪ PM

মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রেজাউল শেখ (৫০) নামে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৫ জুন) রাতে দিকে উপজেলার খালিয়া ইউনিয়নের গোবিন্দপুর সুন্দিকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রেজাউল একই গ্রামের ছত্তার শেখের ছেলে। আহত কৃষককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তার অবস্থা আশংকাজনক ছিল বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর সুন্দিকুড়ি গ্রামের আলাদা দুটি পক্ষের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আহত রেজাউলের বিরোধ চলে আসছিল। কিছুদিন আগেই আহত রেজাউল ও তার লোকজন হাফিজুল শেখকে কুপিয়ে জখম করে। এরই জের ধরে গতকাল রোববার (১৫ জুন) সন্ধ্যায় রেজাউলের উপর হামলা চালায় আরেক পক্ষ নুর হকের দুই ছেলে সজীব (৩৫) ও সাজাসহ (৪০) তাদের লোকজন। আহত রেজাউল বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ হাফিজুলের বাড়ির সামলে আসলে তার উপর এই হামলা চালানো হয়। এতে রেজাউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোক।

আরও জানা যায়, গুরুতর জখম হয়ে রেজাউল ডাকচিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং হামলাকারীরা পলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় চিকিৎসার জন্য পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুপিয়ে জখম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close