বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডাচ বাংলার এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:১৬ AM আপডেট: ১৬.০৬.২০২৫ ১২:৩২ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরেশ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার এমসিবাজার এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কক্ষে এ ঘটনা ঘটে। বুথটির দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। সে তার মা-বাবার সঙ্গে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথটির নিরাপত্তকর্মী হিসেবে কর্মরত। লিটন পাশে মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। 

কিশোরীর বাবা জানিয়েছেন, সংসারে অভাব থাকায় কিশোরী বয়সে তার মেয়েটি মাত্র ৬ হাজার টাকা বেতনে একটি স্পিনিং কারখানায় চাকরি করত। চাকরিকালীন ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় তার মেয়ের সঙ্গে নানা বাহানায় কথা বলার চেষ্টা করতেন লিটন। বেতন কম থাকায় এরই মধ্যে তার মেয়ে চাকরি ছেড়ে দেয়। লিটন মিয়া তা জেনে তার মেয়েটিকে ১২ হাজার টাকা বেতনে তালহা স্পিনিং মিলস কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

আজ সকাল ৬টার দিকে লিটন তাকে ফোন করে কাগজপত্রসহ তার মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এটিএম বুথের ভেতর নিয়ে মুখ চেপে ধরে মেয়েটির ওপর জোরপূর্বক নির্যাতন চালান লিটন। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে জানান, বাড়ি ফেরার পথে তাকে দেখেই কেঁদে ফেলে মেয়েটি। পরে ঘটনাটি তাকে জানায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বাবা আজ বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।’

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  গাজীপুরে   এটিএম বুথ   ধর্ষণ   ডাচ বাংলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close