শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      ● গ্যাস-বিদ্যুতের মূল্য নির্ধারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবের বিকল্প      ● অসময়ের বৃষ্টিতে পেঁয়াজের বীজতলা নষ্ট, উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক      ● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      
দেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:৪২ পিএম

বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। গত বছরের ৩ অক্টোবর নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীক চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ আসছে। রোববার থেকে ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল বাংলাদেশে এই বিদ্যুৎ রপ্তানি করছে।

চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, নেপাল থেকে বিদ্যুৎ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ শীতকালে নেপালে বিদ্যুৎ রপ্তানির সম্ভাবনাও খতিয়ে দেখছে। কারণ, শীতের সময় নেপালের নদীতে ভারি তুষারপাতের কারণে নেপালের জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।

শীতকালে দেশের বিদ্যুৎ ব্যবহার কমে যাওয়ায় নীতিনির্ধারকরা মনে করছেন, বাংলাদেশ একই পরিমাণ বিদ্যুৎ নেপালে রপ্তানি করতে পারে। এতে দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ জ্বালানি বাণিজ্য গড়ে উঠবে।

ফাওজুল কবির খান বলেন, আমরা শীতকালে বাংলাদেশ থেকে নেপালে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব পাঠাব।

তিনি আরও বলেন, এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা নেপালের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠাব, যাতে সম্ভাব্য বিদ্যুৎ রপ্তানি নিয়ে আলোচনা শুরু করা যায়।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানি চূড়ান্ত করতে কাঠমান্ডুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ও ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  মেগাওয়াট বিদ্যুৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close