বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মামদানির সঙ্গে বৈঠককে ‘দুর্দান্ত ও ফলপ্রসূ’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন। 

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) ওভাল অফিসে তাদের বৈঠককে তিনি ‘দারুণ’ ও ‘খুব ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেছেন। বৈঠকে শহরের উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প রেজলুট ডেস্কের পেছন থেকে সাংবাদিকদের সঙ্গে বৈঠকটি উল্লেখ করে বলেন, “আমরা মাত্রই একটি দারুণ বৈঠক সম্পন্ন করেছি একটি সত্যিই ভালো ও ফলপ্রসূ বৈঠক।”

নিউইয়র্কে জন্ম নেওয়া ট্রাম্প বলেছেন, তীব্র রাজনৈতিক মতভেদের পরও দুই নেতার অগ্রাধিকার একই রকম—শহরকে আরও ভালোভাবে পরিচালনা করা। 

তিনি বলেন, “একটি বিষয় আমাদের মিল, আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি ভাল হোক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, যেখানে আমাদের দৃঢ় মিল রয়েছে; যেমন হাউজিং, বাড়ি নির্মাণ ও খাদ্যের দাম। তেলের দামও অনেক নিচে নেমে এসেছে।”

ট্রাম্প ভবিষ্যতের মেয়রের জন্য সদিচ্ছার ইঙ্গিতও দেন এবং বলেন, মামদানী হয়ত রক্ষণশীলদেরও বিস্মিত করতে পারেন। 

তিনি বলেন, “আমি আশা করি শহরের মানুষ সত্যিই দারুণ একজন মেয়র পাবেন। তিনি যত ভালো কাজ করবেন, আমি ততই খুশি হব। এখানে কোনো দলের পার্থক্য নেই। কিছু রক্ষণশীল ও কিছু উদারবাদীও হয়তো বিস্মিত হবেন।”

সূত্র: সিএনএন

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  মামদানি   ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close