প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:০৬ পিএম আপডেট: ১৪.০৬.২০২৫ ৮:০৮ PM

ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে। এনটিআরসিএর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশিত হতে পারে। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত রয়েছে। কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকলে নির্ধারিত তারিখেই এটি প্রকাশ করা হবে।
তবে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না—
যাঁদের বয়স ৩৫ বছরের বেশি
অথবা যাঁদের নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বেশি
এ বিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন,
“বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা আছে। এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।”
এর আগে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ।
গত ৪ জুন বিকেল ৫টা ১০ মিনিটের পর ফলাফল প্রকাশ করা হয়, যেখানে ৭০ শতাংশ প্রার্থী পাস করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ আবেদন জমা পড়ে।
প্রিলিমিনারি পরীক্ষা: ১৫ মার্চ ২০২৪
লিখিত ফল প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪
লিখিত পরীক্ষায় পাস: ৮৩ হাজার ৮৬৫ জন
পাসের হার: ২৪ শতাংশ
এখন লক্ষাধিক পদে নিয়োগের এই গণবিজ্ঞপ্তি শিক্ষকতা পেশায় আগ্রহী তরুণদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ