শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো বিশ্বখ্যাত হেভি লিফট জাহাজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৭:১৬ পিএম

মোংলা বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট জাহাজ ‘জাম্বু কিনাটি’। নেদারল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি মঙ্গলবার (১১ জুন) মোংলা বন্দরের ৭ নম্বর অ্যাংকরেজে পৌঁছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, ‘জাম্বু কিনাটি’ হলো বিশ্বের অন্যতম বৃহৎ হেভি লিফট ক্যারিয়ার। এতে দুটি ক্রেন রয়েছে, যার প্রত্যেকটির ধারণক্ষমতা ১ হাজার ৫০০ মেট্রিক টন—একসঙ্গে ৩ হাজার মেট্রিক টন পর্যন্ত ভার উত্তোলনের সক্ষমতা রাখে এটি।

তিনি আরও জানান, জাহাজটিতে করে মোংলা বন্দর থেকে চারটি অ্যাংকরেজ বোট এবং একটি ক্রেন রি-এক্সপোর্ট করা হচ্ছে। প্রতিটি বোটের ওজন ৪৪০ মেট্রিক টন এবং ক্রেনটির ওজন ৫০ মেট্রিক টন। এইসব যন্ত্রপাতি মোংলা বন্দরের পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হয়েছিল।

লোডিং কাজ শেষ হলে আগামী সোমবার (১৭ জুন) জাহাজটি চীনের উদ্দেশ্যে মোংলা ত্যাগ করবে।

শিপিং কর্তৃপক্ষ বলছে, মোংলা বন্দরে এর আগে যত হেভি লিফট জাহাজ এসেছিল, সেগুলোর ক্রেনের ধারণক্ষমতা ছিল সর্বোচ্চ ১ হাজার মেট্রিক টন। কিন্তু ‘জাম্বু কিনাটি’-এর সক্ষমতা তা ছাড়িয়ে গেছে, যা দেশের সামুদ্রিক বাণিজ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  জাম্বু কিনাটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close