বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:০০ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নগদ ৪১ হাজার টাকা জব্দ করা হয়।  

শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের কলোনী রাস্তার নিজাম উদ্দিনের চায়ের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন (২৩) উপজেলার চরমজিদ গ্রামের মহিউদ্দিনের ছেলে।

জানা যায়, ইসমাইল দীর্ঘদিন থেকে চট্টগ্রামের মাদককারবারি আবুল কালাম আজাদের থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামি নূপুরসহ যোগসাজশে নিজ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এবারও তারা চট্টগ্রাম থেকে নিজ জেলায় ইয়াবা নিয়ে আসার সময় নোয়াখালী ডিএনসি ইসমাইলকে গ্রেপ্তার করে। ওই সময় অপর মাদককারবারি নূপুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি এজাহার দিয়েছেন। তবে মামলাটি তারাই তদন্ত করবে।  

স্বদেশ প্রতিদিন/এনআর



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close