বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ১৩.০৬.২০২৫ ৪:১৫ PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরোদ্দি এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে ফের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার দিকে তমরোদ্দি বাজারে এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগেই তমরোদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর কবিরের অনুসারীদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়েছিল। সেই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছিলেন। পূর্বের সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বৃহস্পতিবার রাতে দুই পক্ষ আবারও মুখোমুখি হয়।

সংঘর্ষে আহতদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার শিহাব উদ্দিন জানান, সবার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চিহ্ন রয়েছে। অনেকের আঘাত শরীরের ভিতরে পর্যন্ত চলে গেছে। আবার অতিরিক্ত রক্তক্ষরণে অনেকের শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এজন্য চারজনকে রাতেই হাতিয়ার বাহিরে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখান থেকে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়,আহতরা হলেন- সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫), পয়েল (২৫)। এদের সবার বাড়ি তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঠারো বেকী গ্রামে। এর সবাই ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দারের কর্মী সমর্থক।

সংঘর্ষের ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তমরোদ্দি বাজার এলাকায় টহল জোরদার করেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close