বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি সাপোর্ট না দিলে এই সরকার ১০ দিনও টিকবে না: মাসুদ কামাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:৪৫ পিএম

বিএনপি সহযোগিতা না করলে বর্তমান অন্তর্বর্তী সরকার ১০ দিনও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, ‘বিএনপি সাপোর্ট দিয়েছিল বলেই এই সরকার এতদিন নির্বিঘ্নে চলতে পেরেছে। আজ যদি বিএনপি জানায় যে তারা সরকারের সঙ্গে নেই এবং অসহযোগিতার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই সরকার ১০ দিনও টিকবে না।’

সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘আজকের বৈঠক তারেক রহমানের অনুরোধে নয়। বরং ড. ইউনূস নিজেই আগ্রহ দেখিয়েছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা সরকারের পক্ষ থেকেও প্রস্তাবিত।’

তিনি আরও দাবি করেন, গত ১০ মাসে রাজনৈতিক অঙ্গনে ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল। মাসুদ কামালের ভাষায়, ‘ড. ইউনূস নিজেই একটি রাজনৈতিক দল (এনসিপি) গঠনের ‘গডফাদার’ হিসেবে কাজ করেছেন। তিনি নিজেই বলেছিলেন- তোমরা একটা পার্টি তৈরি করো।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close