বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তানিন সুবাহর মৃত্যু ঘিরে ‘কালো জাদু’র গুঞ্জন, মুখ খুললেন মিষ্টি জান্নাত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৮:৩০ পিএম

ঢাকাই সিনেমার অভিনেত্রী তানিন সুবাহর অকালমৃত্যু ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন ও গুঞ্জন দেখা দিয়েছে। অল্প বয়সে না ফেরার দেশে চলে যাওয়া এ অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্ত ও সহশিল্পীরা।

এমন প্রেক্ষাপটে নিজের অসুস্থতার অভিজ্ঞতা শেয়ার করে ‘কালো জাদু’ প্রসঙ্গে মুখ খুলেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তিনি দাবি করেছেন, ২০১৭ সালে তিনিও এমন ‘কালো জাদু’র শিকার হয়েছিলেন এবং এ কারণে দীর্ঘ সময় অসুস্থ ছিলেন।

একইসঙ্গে আলোচনায় উঠে এসেছে তানিন সুবাহর মৃত্যুর আগে ফেসবুকে করা একটি স্ট্যাটাস। গত ১৯ মে, তিনি লেখেন, “সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরের আনাচে কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন, চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।”

এই পোস্টের কয়েক সপ্তাহ পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় এই অভিনেত্রীর।

এর মধ্যেই বুধবার (১১ জুন) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, “২০১৭ সালে আমাকে কালো জাদু করা হয়েছিল। আমি জানি এর ভয়াবহতা। আমি কলকাতার একটি হাসপাতালে ২২ দিন আইসিইউতে ছিলাম। আমার শরীরে পানি জমে গিয়েছিল। তখন মিডিয়ায় আমার প্রচণ্ড হাইপ ছিল, একের পর এক সিনেমা করছিলাম। এরপর থেকে কাজ অনেক কমিয়ে দিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাকে হুজুরের কাছেও অনেকবার দেখানো হয়েছে। আমি যখন ভালো কিছু করতে যাই, একটা গ্রুপ আমার পেছনে লাগে। তারা চায় আমি যেন মরে যাই। এখন তারা বিভিন্ন মানুষ দিয়ে বাজে মন্তব্য ও ভুয়া সংবাদ ছড়িয়ে আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করছে, যেন আমি সুইসাইড করি। কিন্তু আমি সুইসাইডের মেয়ে না। যদি আমার কিছু হয়, তাদের দায়ী করতে হবে। আবারও তারা আমার পেছনে লেগেছে।”

মিষ্টি জান্নাত জানিয়েছেন, এই বিষয়ে কারা জড়িত বলে মনে করেন, তাদের নাম তিনি ডায়েরিতে লিখে রেখেছেন।

তানিন সুবাহর মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখনই সুনির্দিষ্ট কিছু বলা সম্ভব নয়। তবে বিষয়টি ঘিরে বিনোদন অঙ্গনের অনেকে উদ্বেগ প্রকাশ করছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  তানিন সুবাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close