বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চাটমোহরে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ কলেজ শিক্ষকের বিরুদ্ধে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৮:০৫ পিএম

পাবনার চাটমোহরে জমি আত্মসাৎ, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কামাল মোস্তফা ওরফে আফজাল নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। তিনি চাটমোহর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন আনু’র ছেলে।

বুধবার (১১ জুন) দুপুর ১২টায় পৌর শহরের আফ্রাতপাড়া এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন তাঁর আপন ছোট ভাই ও স্কুলশিক্ষক বায়েজীদ বোস্তামী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়েজীদ জানান, তাঁদের বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তি এককভাবে ভোগ করে আসছেন বড় ভাই কামাল মোস্তফা। তিনি বলেন, “আমরা দুই ভাই ও পাঁচ বোন। বাবা-মায়ের মৃত্যুর পর জমি চাইলে বড় ভাই ভয়ভীতি দেখান, এমনকি হুমকিও দেন। ছেলের জন্য নতুন ঘর নির্মাণে বাধা দিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “বাবা জীবিত থাকাকালে ঋণমুক্তির কথা বলে বড় ভাই তাঁকে ভুল বুঝিয়ে ৫ বিঘা (১১৪ শতাংশ) জমি নিজের নামে রেজিস্ট্রি করান। সর্বশেষ মঙ্গলবার আমার ছেলে গাছ থেকে আম পাড়তে গেলে তিনি শাবল ও হাসুয়া নিয়ে ভয় দেখান এবং গাছের কাঁঠাল কেটে নিয়ে যান। এখন পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনায় মঙ্গলবার (১০ জুন) রাতে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সহকারী অধ্যাপক কামাল মোস্তফা বলেন, “অভিযোগ করলেই সব সত্য হয়ে যায় না। এসবের কোনো ভিত্তি নেই। বরং সে-ই আমাদের জমি দখল করে রেখেছে। এসব নিয়ে অনেক দেন-দরবার হয়েছে। সময় হলে আমিও প্রকৃত তথ্য তুলে ধরব।”

এ ঘটনায় দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  জবরদখল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close