শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মৃত্যুর আগে ‘কালো জাদু’ নিয়ে তানিনের রহস্যময় পোস্ট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৃত্যুকে বরণ করে নিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা। তবে এখন তার এ মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য।

গতকাল মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। মৃত্যুর বেশ কিছুদিন আগে তানিনের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘কালো জাদু’ নিয়ে করা পোস্টটি ঘিরে সৃষ্টি হয়েছে এ রহস্য।

পোস্টে তিনি লিখেছিলেন, “কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরে আনাচে কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন? আমিতো কারোর ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।”

তানিন সুবহার মৃত্যুর পর এই পোস্ট ঘিরে চলছে এখন জল্পনা কল্পনা। নতুন করে সেই পোস্টে মন্তব্য করছেন অনেক অনুরাগী। একজন লিখেছেন, ‘কতটা ভয়ংকর অবস্থা। একমাসও হয়নি পোস্টের। অথচ আজ সে দুনিয়াতে নেই।’ কেউ বা লিখেছেন, ‘মারা গিয়ে বুঝিয়ে গেলেন কালো জাদু কতটা বিষময়।’ কেউ কেউ কালো জাদুর লক্ষণ ও ভয়াবহতা তুলে ধরেও মন্তব্য করেছেন। 

গত ২ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। এর দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন। সেসময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা। তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় তখন তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে (রাত ৭টা ৫৭ মিনিটে) লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক এবং সিনেমায় জায়গা করে নেন তিনি। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একাধিক নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেন।

উল্লেখ্য, তানিন সুবহা এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন এবং পাশাপাশি ‘তানিন’স বিউটি পার্লার’ নামে একটি সৌন্দর্যচর্চা কেন্দ্রও চালাতেন তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কালো জাদু   মৃত্যু   পোস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close