বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে ৪১৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১১:২৭ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (০৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা।

র‍্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে নাগরপুর উপজেলার রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মছদ্দর আলী ওরফে বাবুল (৪৪) ও মোঃ ফিরোজ মিয়া (৫৮)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে আরও জানানো হয়, আটককৃতদের ব্যবহৃত সিএনজি ও ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নাগরপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close