| শিরোনাম: |

প্রায় এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে থাকার পর আজ সন্ধ্যায় তা খুলে নেওয়া হয়। এ অবস্থায় তার হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও মস্তিষ্ক ছিল নিস্ক্রিয়। দুদিন আগেই চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছিলেন। স্বামী জাহিদুর রহমানের অনুমতির পর পারিবারিক সিদ্ধান্তে লাইফ সাপোর্ট সরানো হয়।
হাসপাতালে শুরু থেকেই উপস্থিত ছিলেন সুবহার মা ও অন্যান্য স্বজনরা। মায়ের কান্নায় ভারী হয়ে উঠেছিল পরিবেশ, তাকে সান্ত্বনা দিচ্ছিলেন অভিনেতা জয় চৌধুরী। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার ফজরের নামাজের পর মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাট গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। তখন আফতাবনগরের বাসার কাছে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। কিন্তু সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ধানমন্ডির ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান–ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় অংশ নেন তানিন সুবহা। যদিও প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন, তবে এর মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু হয়। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পর নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
তানিন সুবহার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ