বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া ট্রানজেকশন হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৯:২৭ পিএম

শেষ ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া ট্রানজেকশন হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শনে এসে স্থানীয় আড়তদারদের সাথে  মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

এক দিনে প্রচুর চামড়া কোরবানি ও বাজারে সরবরাহ করা হয় বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই সরবরাহটাকে সরকার লবণ দিয়ে সংরক্ষণ উপযোগী করে ঢিলে করার চেষ্টা করেছে। যার ফলে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে ট্রানজেকশন হচ্ছে চামড়ার।

তিনি আরো বলেন, এ বছর কিছু চামড়া পচে গিয়েছে। এটা মৌসুমি ব্যবসায়ীদের ভুল এবং তাদের অযাচিত জ্ঞানের কারণে হয়েছে। এই চামড়ার দাম পাওয়া যাচ্ছে, এটিই অনেক কিছু। তবে ছাগলের চামড়ার ক্ষেত্রে এ সরকারি মূল্য মানা হচ্ছে না। এটা আমরা নিজেরাও লক্ষ্য করেছি। সেজন্য সঠিক অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। তবে গরুর চামড়ার ক্ষেত্রে এই ব্যাত্যয়টা হচ্ছে না।

সরকার এ বছর সক্ষমতা তৈরি করেছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ বছর লবণ, তথ্যচিত্র তৈরি, পোস্টার বিলি এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদে মসজিদে চামড়া নিয়ে বয়ান দেওয়া হয়েছে। এছাড়া সরকার চাহিদা তৈরি করার ক্ষেত্রে রপ্তানির ওপরে কাঁচা চামড়াসহ ওয়েট ব্লু চামড়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সুতরাং চাহিদা এবং যোগান যে পরিমাণ চামড়া লবণ দিয়ে সংরক্ষিত হয়েছে, আজ পর্যন্ত এ সংরক্ষণের ফলে সরবরাহ পর্যায়ে ঘাটতি তৈরি হয়েছে। আর ঘাটতি হলে যে কোনো পণ্যের মূল্য বাড়ে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল হায়াত। এছাড়াও ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসাইন, চামড়া সমিতি গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা।

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  চামড়া   বাণিজ্য উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close