বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াত ছাড়া অন্য দলে এত সৎ মানুষ নেই : আমীর হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৯:১৮ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৯:২৮ PM

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দলে এত সৎ মানুষ নয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মুফতি আমীর হামজা। 

রবিবার (৮ জুন) দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পাঁচশ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণকালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়ে ৩৬ টাকা ফেরত দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। সুতরাং, এই দলে ওপর বাংলাদেশের মানুষের আস্থা আছে যে, এরা অন্তত মারিংকাটিং করবে না।

নির্বাচন প্রসঙ্গে আমীর হামজা বলেন, অনেকেই প্রশ্ন করেন আপনাদের কেন ভোট দিব? এর কারণ 
মানুষ ৫৪ বছর দেখেছে। এ দলে যারা আছে, তাদের ওপর বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে। আমরা দ্বীনের জন্য, আল্লাহ তায়ালার জন্য কাজ করব। মানুষ এমনিতেই সাড়া দেবে।

নির্বাচন সুষ্ঠু হতেই হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগের কাজ হচ্ছে সংস্কার। সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে। আর এটা কেউ মানবে না। বিশেষ করে দেশকে যারা ভালোবাসে তারা কখনো মানবে না।

উল্লেখ্য, এর আগে কুষ্টিয়ায় নিজ গ্রামের বাড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের দ্বিতীয় দিন কোরবানির মাংস বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মানবতার সেবায় কাজগুলো আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী মুফতি হামজা। তিনি বলেন, এবার ৫০০ পরিবারকে দিয়েছি। আগামীতে এর সংখ্যা বাড়াতে পারি ইনশাআল্লাহ। 

কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম। এছাড়াও ছিলেন সহকারী সেক্রেটারি ডা. ইব্রাহিম খলিল, পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।  

স্বদেশ প্রতিদিন/আইজেপি 



আরও সংবাদ   বিষয়:  জামায়াত   আমীর হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close