বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৮:১৮ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৮:৩০ PM

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। অনেকে সড়কের ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে যানজট ও কোনো ধরনের ভোগান্তি দেখা যায়নি। মঙ্গলবার (১০ জুন) সকালে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। এরমধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১২ হাজার ৫৯টি। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।

সরেজমিনে দেখা যায়, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজধানীর দিকে ছুটছে মানুষ। তবে সড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। অনেকটাই ফাঁকা মহাসড়ক।

এর আগে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গত বুধবার ভোর ৪টা থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত টানা যানজট থাকে। তবে ঈদ শেষে দেখা গেছে ভিন্ন চিত্র। মহাসড়কে যানজটের দেখা মেলেনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নির্বিঘ্নেই মানুষ ঢাকা যেতে পারছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ঈদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close