প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৬:৪৯ পিএম আপডেট: ১০.০৬.২০২৫ ৬:৫৪ PM

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হচ্ছে প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের। কানাডাপ্রবাসী এই তারকা ফুটবলার সরাসরি শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।
তবে একাদশে জায়গা হারিয়েছেন জামাল ভুঁইয়া।
ভুটান ম্যাচ থেকে শুরুর একাদশে এসেছে আরো দুই পরিবর্তন।
আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল। রানার জায়গায় মোহাম্মদ হৃদয়, লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।
একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।
স্বদেশ প্রতিদিন/এনআর