শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ট্যানারি মালিকরা চামড়ার দাম না দিলে পাইকাররা রফতানি করতে পারবে’
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১১:৪৭ পিএম

ট্যানারি মালিকরা চামড়া সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি করার পরমার্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। এ উদ্যোগ বাস্তবায়নে পূর্বের সকল বিধি নিষেধ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

আজ সোমবার ৯ই জুন দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ উচ্চপদন্থ সরকারি কর্মকর্তাগণ তার সাথে ছিলেন। পরিদর্শনকালে তিনি চামড়ার আড়তদারদের সাথে খোলামেলা কথা বলেন। 

এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ট্যানারি মালিকরা যাতে উপযুক্ত মূল্যে চামড়া কিনতে পারে সেজন্য তাদের প্রণোদনা হিসেবে ২২০ কোটি টাকা দিয়েছে সরকার। এমনকি কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির দ্বার খুলে দিয়েছে সরকার। এরপরও যদি তারা চামড়ার সঠিক দাম না দেয় তাহলে জেলা পর্যায়ের ব্যবসায়ীরাই সরাসরি রফতানি করতে পারবেন।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, সরকার চামড়া বাজার ব্যবস্থাকে অন্তর্ভূক্তিমূলক করে দিয়েছে। সরকারের পদক্ষেপের কারণে বর্হিবিশ্বে আমাদের চামড়ার চাহিদা সৃষ্টি হবে। ফলে শুধু সরকারে উপর দায় চাপিয়ে দিলে হবে না। বর্তমান সরকার চামড়া বাজার ব্যবস্থাপনার জন্য যেসব উদ্যোগ নিয়েছে তা ইতিপূর্বে নেয়া হয়নি। ফলে মাদ্রাসা থেকে চামড়া সংগ্রহ ও বাজারে কেনাবেচায় সমন্বয় তৈরি হলে সরকার নিধার্রিত দামের থেকেও বেশি দামে চামড়া বেচাকেনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা কোন কিছুই মনিটরিং করবো না। সরকার উপযোগিতা সৃষ্টি করে দিয়েছে। এখন কেউ যদি অনাগ্রহ দেখায় তাতে সরকারের কিছু করার নেই। কারণ সরকার এতিমখানা মাদ্রাসার স্বার্থের সাথে দেশের চামড়া শিল্পের ভবিষ্যত রক্ষায় কাজ করছে। গত ১৫ বছরে চামড়া খাতে যে অধপতন হয়েছে, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙ্গে দিতেই সরকার কাজ করছে। এজন্য আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। আশাকরি আল্লাহতায়ালা বরকত দিবেন।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ট্যানারি   মালিক   চামড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close