মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হাসপাতালে ভর্তি জাহিদ হাসান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৭:৪১ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ৮:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। জানা যায় হঠাৎ অসুস্থতা বোধ করলে ঈদের আগের দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে এ কথা জানিয়েছেন দোয়া চেয়েছেন জাহিদ হাসান। 

জাহিদ হাসান বলেন, “ঈদের আগের রাতে হাসপাতালে ভর্তি হয়েছি। জীবনে এই প্রথম একটি ঈদ করলাম হাসপাতালের রোগীদের সঙ্গে। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এমন অভিজ্ঞতাও আল্লাহপাক আমাকে দেখিয়ে নিলেন। কেউ যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা না করেন। আমি সবার কাছে দোয়া চাই।”

তিনি আরো বলেন, “আমি এখনো হাসপাতালে আছি। আমার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঠান্ডায় আক্রান্ত হলে মনে করেছিলাম অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন আমার কোভিড কিংবা ডেঙ্গু কোনোটাই হয়নি। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।”

তিনি তার ভক্তদের বলেন, “আমাকে এই মুহূর্তে ফোন দেওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে বিশ্রামে আছি, তাই কথা কম বলতে চাইছি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল   ভর্তি   অভিনেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close