মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৪:৪২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর ঢালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী মোহাম্মদ ইয়াসিন (৩২) নিহত  হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এসআই ফয়সাল হেসেন জানান, আজ সোমবার দুপুর আনুমানিক সাড়ে বারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মেঘনা ব্রিজের ঢালে মর্নিং সান হোটেল সংলগ্ন মহাসড়কে চট্টগ্রামগামী (ঢাকা মেট্রো ব -১২-১৯১০) সোনার বাংলা ট্রাভেলের বাস, একইদিকে অভিমুখী (ঢাকা মেট্রো ল - ৫৬-২৮১২) মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক মোহাম্মদ ফয়সাল হোসেন ও আরোহী মোহাম্মদ ইয়াসিন (৩২) আহত হয়। পরে আরোহী ইয়াসিনের মৃত্যু হয়। 

মারা যাওয়া ইয়াসিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আমুর বটতলা এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরবাইক পুলিশ জব্দ করেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close