বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ নিহত, স্বামীসহ আহত ২
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্বামী ও এক নারী আহত হয়েছেন বলে জানা যায়।

আজ সোমবার (৯ জুন) সকালে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার (১৮) ওই গ্রামের বেলুন বিক্রেতা হাসান মিয়ার ছেলে আরিফ হোসেনের স্ত্রী। 

স্থানীয় বাসিন্দা কহিনুর জানান, হাসান মিয়ার বাড়িতে সকাল ৯ টার দিকে বেলুন ফুলানোর জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে গ্যাস তৈরি করছিল আরিফ। এ সময় অতিরিক্ত গরমে বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে সুবর্ণা, আরিফ ও প্রতিবেশী জোস্না আক্তার (৩৩) আক্তার আহত হন। 

উল্লেখ্য, বিস্ফোরণে সুবর্ণার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বলে জানা যায়।

জানা যায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। আরিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। আর জোস্না আক্তার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেলুন   গ্যাস   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close