সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      
২০ লাখ টাকার গয়নাসহ ব্যাগ ছিনিয়ে উধাও বানর
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ২:০৯ পিএম

উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে ঠাকুর বাঁকে বিহারী মন্দিরের আশপাশে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। মন্দির দর্শনের পর ফেরার পথে এক ভক্তের স্ত্রীর হাত থেকে একটি বানর হঠাৎ পার্স ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পার্সটির ভিতরে ছিল প্রায় ২০ লাখ টাকার দামী সোনার গহনা ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।

আলিগড়ের বাসিন্দা অভিষেক আগরওয়াল তার পরিবারসহ মন্দির দর্শনে এসেছিলেন। মন্দির থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পর বানরটি তার স্ত্রীর হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। স্থানীয়রা ব্যাগটি উদ্ধার করতে চেষ্টাও করেছিল, তবে ব্যর্থ হয়। পরে পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝোপ থেকে ব্যাগটি উদ্ধার করে।

সদর সার্কেলের অফিসার সন্দীপ কুমার জানান, পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের কারণে ব্যাগ এবং তার ভিতরের মূল্যবান গহনা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যাগটি পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ আরও তদন্ত করছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বানর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close