বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পদ্মা সেতুতে টোল আদায়ে ভেঙে গেছে আগের সব রেকর্ড
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১:৪৬ পিএম

এবারের ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন করে প্রথম ও পঞ্চম রেকর্ড গড়লো পরপর দুই দিন।

পদ্মা সেতু চালুর পর থেকে ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রায় গত ৫ জুন ও ৬ জুন পরপর দুই দিন ছিল সেতুর টোল আদায়ে যথাক্রমে সর্বোচ্চ প্রথম ও পঞ্চম রেকর্ড। ঈদের আগ মুহূর্তে ৫ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপারের গাড়ির সংখ্যা হয়েছে ৫২ হাজার ৪৮৭টি। যা পদ্মা সেতুর ইতিহাসে সর্বোচ্চ যানবাহন পারাপার। 

এতে ওইদিন টোল রাজস্বে আয় হয়েছে পাঁচ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা। যা পদ্মা সেতুর টোল আদায়ে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এর পরদিনই ৬ জুন ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপারের গাড়ির সংখ্যা হয়েছে ৪০ হাজার ১১৮টি। এদিন টোল রাজস্বে আয় হয়েছে চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার তিন শ’ টাকা। যা পদ্মা সেতুর ইতিহাসে টোল আদায়ে সর্বোচ্চ পঞ্চম রেকর্ড বলে জানা গেছে।

শনিবার (৭ জুন) ঈদের দিন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।

সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের আগের রেকর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ জুন সেতু চালু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল। ওই দিন মোট ৪৫ হাজার ২০৪টি যানবাহন থেকে চার কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। একই বছরের ১৪ জুন দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে যায়। এদিন ৪৪ হাজার ৩৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা। অন্যদিকে ২০২৩ সালের ২৭ জুন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়েছিল। এদিন টোল আদায় হয়েছিল চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। যা ছিল তৃতীয় সর্বোচ্চ টোল।

এদিকে ঈদযাত্রার শেষদিন ৬ জুন ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ৪০ হাজার ১১৮টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে চার কোটি ৪৭ লাখ ৯৪ হাজার তিন শ’ টাকা। সেতুর টোল আদায়ে এ পর্যন্ত এটি নতুন করে পঞ্চম রেকর্ড গড়ে। 

তবে পদ্মা সেতুর চালুর পর এ পর্যন্ত ৫ জুন টোল আদায়ের আগের সব রেকর্ড ভেঙে প্রথম সর্বোচ্চ রেকর্ড গড়ে। এতে করে এবারের ঈদযাত্রায় সেতুতে টোল আদায়ে আগের সব রেকর্ড ভেঙে নতুন করে প্রথম ও পঞ্চম রেকর্ড গড়ে পরপর দুই দিন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  পদ্মা সেতু   টোল   রেকর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close