বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশ ছাড়লেন ফ্যাসিস্ট হাসিনার চাচা শেখ কবির হোসেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৪১ AM আপডেট: ০৯.০৬.২০২৫ ১:৪৮ PM

টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও স্বৈরাচার হাসিনার চাচা শেখ কবির হোসেন বিদেশে গেলেন। রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

বিমানবন্দরে তাঁর দেশত্যাগের বিষয়টি ইমিগ্রেশন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন জানান, তিনি সকালেই ফ্লাইটে উঠেছেন এবং এ বিষয়ে নিষেধাজ্ঞা ছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

শারীরিকভাবে অক্ষম ও নিজে হাঁটতে অক্ষম হলেও গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ ২৩টি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে ছিলেন শেখ কবির হোসেন। এসবের মধ্যে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ফারইস্ট ইসলামী ও সোনার বাংলা ইনস্যুরেন্স, জাতীয় টি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রথম সারির পদ।

তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় পদে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ওঠে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশকিছু পদ থেকে তিনি সরে আসেন। মূলত সরকারের পতনের সঙ্গে সামঞ্জস্য রেখে পদত্যাগ হয় বলে সূত্রে জানা যায়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ফ্যাসিস্ট   হাসিনা   শেখ কবির হোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close