বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
নির্বাচন নিয়ে আর ষড়যন্ত্র-চক্রান্ত কইরেন না : দুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১২:২৯ AM

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- সম্ভাব্য সময় ডিসেম্বরের ভেতর ভোট হলে ভালো হয়। আমরা চাই আপনারা নতুন করে বিবেচনা করেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র-চক্রান্ত আর কইরেন না। দেশের মানুষ আর সহ্য করবে না। ২০ বছর ধরে মানুষ ক্লান্ত হয়ে গেছে শুধু একটা ভোটের জন্য।

রবিবার (৮ জুন) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো দুলু বলেন, যে সময় নির্বাচনের কথা বলা হচ্ছে সে সময় নির্বাচনের সঠিক সময় নয় তখন রমজান মাস এবং বৃষ্টিপাত হতে পারে। তাই এমন একটা সময় ভোট দেন যখন উৎসবমুখর পরিবেশে মানুষ ভোটকেন্দ্রে যাবে।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ষড়যন্ত্র   দুলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close