প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৪:২২ পিএম

বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং যুদ্ধাহত একজন বীর মুক্তিযোদ্ধাকে ঈদের দিন বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গতকাল শনিবার (৭ জুন) ঈদের দিন শামসুল ইসলাম শাহনের মোবাইলে ফোন আসলে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়াস্থ নিজ বাস ভবন থেকে নবীনগরে আসার কথা বলে বের হন। এরপর থেকে এখন পর্যন্ত তার কোন খোঁজ মিলেনি। তার হাতে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে জানায় তার পরিবার।
বীর মুক্তিযোদ্ধা শাহনের বড় ছেলে পুলিশ সদস্য রাশেদুল ইসলাম বলেন, “ঈদের দিন বিকেল থেকে আব্বার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ। থানায় যোগাযোগ করেও তার কোন খোঁজ মিলেনি।”
শাহনের ছোট ছেলে রায়হান বলেন, “আমি ঘরে শুয়ে ছিলাম। আব্বা কার সাথে ফোনে কথা বলছিলো। ঈদের শুভেচ্ছা বিনিময় করে ২-৩ মিনিট কথা বলেন। পরে আমি নবীনগর যাই বলে বাড়িতে বেড় হয়ে আর ফিরেনি।”
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসে নাই। একজন বীর মুক্তিযোদ্ধার হারানোর বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখবো।”