বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হজপালনে সৌদিতে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মৃত বেড়ে ১৯
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ২:২১ পিএম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি বছরের হজ মৌসুমে সৌদি আরবে মোট ১৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্যে জানা যায়, শনিবার (৭ জুন) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মো. মজিব উল্যা (৬৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এর আগে, ৫ জুন ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার মনোয়ারা বেগম মুনিয়া (৫৩) মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ২ জন নারী।

জানানো হয়েছে, মৃতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় ৭ জন এবং একজন আরাফায় মৃত্যুবরণ করেন। চলতি বছর হজে গিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২৯ এপ্রিল, রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা মো. খলিলুর রহমান (৭০)-এর মৃত্যুর মাধ্যমে। এরপর থেকে মে ও জুন মাসে বিভিন্ন সময়ে আরও ১৮ জনের মৃত্যু ঘটে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট সৌদি পৌঁছায় ৩১ মে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী সৌদি আরব গমন করেন।

ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং শেষ ফ্লাইট সৌদি আরব ত্যাগ করবে ১০ জুলাইয়ের মধ্যে। হজপালনকে কেন্দ্র করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে হজ মিশন কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  হজ   সৌদি   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close