শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়ায় শুরু হচ্ছে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৮:৪৭ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ১:৪৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুখবর দিয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। তবে সেটা ‍শুধুমাত্র ভারতীয়দের জন্য। এখন থেকে দেশটিতে ভারতীয়রা বিনা ভিসাই প্রবেশ করতে পারবেন। এমনকি দেশটিতে প্রবেশের পর ৩০ দিন পর্যন্ত বিনা ভিসায় অবস্থান করতে পারবেন।

আজ শনিবার (০৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন সরকার আগামী ৮ জুন ২০২৫ থেকে নতুন অভিবাসন নীতিমালা কার্যকর করতে যাচ্ছে। এ নীতিমালার আওতায় ভারতীয় নাগরিকরা এখন ভিসা ছাড়াই ফিলিপাইনে প্রবেশ করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৪ দিনের থাকার মেয়াদ বাড়ানো বা অন্যকোনো ধরনের ভিসায় রূপান্তর করা যাবে না। পর্যটকদের অবশ্যই দুই সপ্তাহের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্তারোপ করা হয়েছে। এগুলো হলো, কমপক্ষে ছয় মাসের বৈধ পাসপোর্ট, নিশ্চিত হোটেল বুকিং বা থাকার ব্যবস্থার প্রমাণ, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফিরতি বা অন্য দেশে যাওয়ার টিকিট।

উল্লেখ্য, খালিজ টাইমস জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিকের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, শেনজেন দেশ, সিঙ্গাপুর বা যুক্তরাজ্যের বৈধ এবং বর্তমান ভিসা বা বসবাসের অনুমতি রয়েছে, তারা দেশটিতে ৩০ দিন পর্যন্ত ভিসা-মুক্ত থাকার সুবিধা পাবেন।

এই ৩০ দিনের থাকার মেয়াদও বাড়ানো যাবে না এবং ভ্রমণকারীদের বৈধ পাসপোর্ট এবং ফিরতি বা অন্য দেশে যাওয়ার টিকিট দেখাতে হবে। এছাড়া উভয় ক্ষেত্রেই ব্যক্তির ফিলিপাইনের ব্যুরো অফ ইমিগ্রেশনে কোনো নেতিবাচক ইমিগ্রেশন রেকর্ড থাকতে পারবে না।

এতে স্পষ্ট করা হয়েছে যে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা শুধুমাত্র স্বল্পমেয়াদী পর্যটনের জন্য প্রযোজ্য। পরামর্শে বলা হয়েছে, যেসব ভারতীয় নাগরিক ফিলিপাইনে ট্রানজিট করছেন বা দীর্ঘমেয়াদি ভ্রমণ বা পর্যটন ব্যতীত অন্য কারণে দেশে প্রবেশ করছেন, তাদের নিজ দেশ, বৈধ বসবাসের স্থান বা ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রয়োজন এমন যেকোনো দেশে অবস্থিত ফিলিপাইন দূতাবাস বা কনস্যুলেটে উপযুক্ত ফিলিপাইন ভিসার জন্য আবেদন করতে হবে।

ফিলিপাইনের আবুধাবি দূতাবাস এবং দুবাই কনসুলেট জেনারেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “ভারতীয় পাসপোর্টধারীরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন।”

ধারণা করা হচ্ছ, এই সিদ্ধান্তে যেমন ভারতীয়দের জন্য খুলে গেলো নিয়মের বেড়াজাল তেমনি ফিলিপাইনের সামনেও নতুন সম্ভাবনার হাতছানি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভারতীয়   এশিয়া   ভিসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close