বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ২:৪৭ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর চলা রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন। এছাড়াও আহত হয়েছেন ২০ জন।

শুক্রবার (৬ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন শহরের কর্মকর্তারা। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন যখন রাশিয়ার বিমানঘাঁটিতে সংগঠিত ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তখনই এই হামলাটি ঘটে। 

শুধু কিয়েভ নয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ ও ভলিন এলাকাও ছিল এ হামলার লক্ষ্যবস্তু। যেগুলো ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী।

শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে উল্লেখ করে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটশকো সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এসব হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। 

এএফপির সাংবাদিকদের ঘটনাস্থল পর্যবেক্ষণের তথ্যানুযায়ী, পুরো রাত জুড়ে কিয়েভে বেজে উঠেছিল বিমান হামলার সাইরেন। আর আকাশ ধ্বনিত হয়েছিল বিস্ফোরণের শব্দ।

কিয়েভ আবারও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে বলে জানানো হয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস টেলিগ্রামে। এতে বলা হয়েছে, শহরের একাধিক স্থানে উদ্ধার অভিযানের কাজ চলছে।

উল্লেখ্য, একটি বহুতল আবাসিক ভবনের পাশে পুড়ে যাওয়ায় দেখা গিয়েছে বিশাল গর্ত। যার চারপাশে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচ ও ধ্বংসাবশেষ। এ ছবিটি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান। ছবিটিতে দেখা যায়, একটি শিশুপার্কে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ ও কাচের টুকরো। যুদ্ধের এই নির্মমতা যেন স্পর্শ করেছে নিষ্পাপ শৈশবকেও। 

সূত্র: দ্য মস্কো টাইমস

স্বদেশ প্রতিদিন/আইজেপি 


আরও সংবাদ   বিষয়:  কিয়েভ   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close