প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:১৮ AM আপডেট: ০৭.০৬.২০২৫ ৪:৪৭ PM

সংগৃহীত ছবি
সারা দেশের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও উদযাপন করছেন মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বিশেষ এই দিনে ভক্ত-সমর্থকসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
শনিবার (৭ জুন) সকালে ঈদের নামাজ শেষে নিজের ফেসবুক পেজে ছেলেকে সঙ্গে নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন মুশফিক। ছবিতে দেখা যায়, তিনি ঈদের সাজে ছেলে শাহরোজ রহিম মায়ানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজে অংশ নিয়েছেন।
ছবির ক্যাপশনে মুশফিক লেখেন,
“আসসালামু আলাইকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে ঈদ মোবারক।”
ভক্তদের ভালোবাসায় ভাসতে থাকা মুশফিক বর্তমানে নিজ জেলা বগুড়ায় অবস্থান করছেন। ঈদের আনন্দ তিনি ভাগাভাগি করে নিচ্ছেন পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে।
ঈদের দিনেও এই প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা। ফেসবুক পোস্টে মুহূর্মুহু শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন মুশফিক ও তার ছোট্ট ছেলে মায়ান।