বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরা সীমান্তে পুশইন-চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:৩০ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ৬:৪৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান, চামড়া পাচার ও পুশইন রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাতক্ষীরার ভোমরা বিওপির আওতাধীন ভোমরা আইসিপি সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা এ তথ্য জানান ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন শুরু করলে সাতক্ষীরা সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও  সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছে বলে জানা যায়।

লে. কর্নেল আশরাফুল হক বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রেখে চলেছে।”

তিনি বলেন, “সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরো বলেন, “ঈদুল আজহা সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে যাতে গরু প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে কোরবানি-পরবর্তী সময়ে পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হতে না পারে, সে জন্যও সতর্ক রয়েছে বিজিবি।”
 
সাম্প্রতিককালে ভারত থেকে পুশইনের বিষয়ে তিনি বলেন, “ভারত থেকে পুশইন প্রতিরোধে সীমান্তে টহল বাড়ানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিজিবি   পাচার   গরু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close