বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৬:১৬ পিএম
নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ

নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ

রাজবাড়ীর পাংশায় মাদক বিরোধী  অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (২জুন) রাতে পাংশা পৌর এলাকার সত্যজিৎপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে থেকে ওয়াহিদুজ্জামান ওহিদ নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সে কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতটা গ্রামের মৃত আবুল কাশেম শেখের ছেলে। সেসময় তার কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলম সোহাগ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে কালুখালী থানায় একাধিক মামলা রয়েছে।

পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজবাড়ী জেলা পুলিশ।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ট্যাবলেট   আসামী   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close