বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কড়া নাড়ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ ফাইনাল। এই ফাইনালকে সামনে রেখে নিজেদের পছন্দের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের মতে, এই একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়রা শুধু রান বা উইকেটের সংখ্যার ওপর নয়, ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই নির্বাচিত হয়েছেন।
 
রমরমা এই ফাইনালটি ১১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য নিজেদের শাণ দিচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সেরা একাদশে তাদেরই বেছে নেওয়া হয়েছে, যারা দুই বছরের পুরো সময়ে দেশের মাঠে ও বিদেশে ধারাবাহিক ভালো খেলেছে। এখানে কেবল রান বা উইকেট সংখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়নি।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ-

যশস্বী জয়সওয়াল, উসমান খাজা, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, ম্যাট হেনরি ও নোমান আলি। দ্বাদশ ব্যক্তি- কাগিসো রাবাদা

প্রসঙ্গত, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে দারুণ সব ম্যাচ হয়েছে। গ্যালারি ভর্তি দর্শক, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সে ভরা ছিল এই সময়টা। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত একাদশে ওপেনার হিসেবে আছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। তিনে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, আর চার ও পাঁচে আছেন ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক।

ছয়ে আছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, সাত নম্বরে উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে প্যাট কামিন্সকে। বোলিং বিভাগে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও পাকিস্তানের নোমান আলি। দলের বারোতম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফাইনাল   টেস্ট   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close