বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্যানসার যোদ্ধা হিনা খানের জীবনে নতুন অধ্যায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:৫৮ পিএম

মারণব্যাধি ক্যানসারও থামাতে পারল না অভিনেত্রী হিনা খানকে। কেমোথেরাপির মধ্যেও তিনি যেমন কাজ চালিয়ে যাচ্ছেন, তেমনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন—তিনি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে।

প্রায় ১৩ বছরের সম্পর্কের পর সম্প্রতি আইনি মতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন হিনা ও রকি। বিয়ের আনুষ্ঠানিকতা ছিল একেবারেই সাদামাটা, তবে ভালোবাসায় ছিল গভীরতা। ইনস্টাগ্রামে প্রকাশিত বিয়ের ছবিতে দেখা যায়, দু’জনেরই পোশাকে ছিল রংমিলান্তি ছোঁয়া, আর হিনার হাতে ছিল বড় হিরের আংটি।

হিনা খান লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব তৈরি করেছি। সমস্ত পার্থক্য ছাপিয়ে আমাদের হৃদয় এক হয়েছে। আজ আমরা একে অপরের ঘর, আলো এবং আশা। সমস্ত বাধা অতিক্রম করে আমরা আজীবনের জন্য ভালোবাসা এবং আইনের বন্ধনে আবদ্ধ হয়েছি।”

২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’-এর সেটেই হিনা ও রকির প্রথম পরিচয়। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। সেখান থেকেই শুরু তাদের প্রেমের গল্প। এরপর ২০১১ সালে ‘বিগ বস’ রিয়্যালিটি শো-তে রকির উপস্থিতিতে তাদের সম্পর্কের কথা জনসমক্ষে আসে। তখন থেকেই দু’জন ছিলেন একে অপরের ছায়াসঙ্গী।

গত বছর এক সাক্ষাৎকারে হিনা বলেছিলেন, “আমার কাছে বিয়েটা শুধুই একটা সামাজিক আনুষ্ঠানিকতা। আমি ধর্মীয় আচারের চেয়ে সম্পর্কের মূল্য দিই বেশি।” সেই ভাবনাকেই সত্যি করে, এবার কোনো ধর্মীয় রীতিনীতির আনুষ্ঠানিকতা ছাড়াই আইনি মতে বিয়েটা সারলেন তিনি।

এই বিয়ে কেবল একজন তারকার ব্যক্তিগত অধ্যায় নয়, বরং এক সংগ্রামী নারীর জীবনের সাহসী সিদ্ধান্ত—যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও জীবনকে আলিঙ্গন করছেন পূর্ণতা দিয়ে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ক্যানসার   হিনা খান   জীবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close