বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      
‘দুর্নীতিবাজরা বিদায় নিয়েছে, সাধারণ মানুষের হাতে গরু কেনার মতো অর্থ নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:৪৭ পিএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর দুর্নীতিবাজরা দেশ থেকে বিদায় নিয়েছে, আর তাই সাধারণ মানুষের হাতে এখন গরু কেনার মতো অতিরিক্ত অর্থ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর মতে, গরুর চাহিদা তুলনামূলক কমে যাওয়া এবং সরবরাহ বেড়ে যাওয়ায় কোরবানির পশুর বাজারে এবার দাম কমে গেছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী কোরবানির হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হাট ঘুরে তিনি ক্রেতা-বিক্রেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্যান্য সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। জানান, হাটে সার্বিক পরিবেশ স্বাভাবিক এবং ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, “সবাই সহযোগিতা করলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।”

ঈদযাত্রা ও কোরবানির বাজারকে কেন্দ্র করে পরিবহনে টিকিট সংকট এবং অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঈদের সময় যাত্রীসেবা নিশ্চিত করতে পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে।”

গাবতলী হাট ঘুরে দেখার সময় হাটে বৃষ্টির কারণে জমে থাকা কাদা ও কর্দমাক্ত পরিবেশ নিয়েও কথা বলেন তিনি। এ বিষয়ে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে জানান, বালু ফেলে কাদা সরানোর বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং তারা এটি দেখবে বলে আশ্বাস দিয়েছেন।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল থেকে হেঁটে হাটে প্রবেশ করেন। পথিমধ্যে তিনি সাধারণ যাত্রী, পশু কিনে ফেরত যাত্রী, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতিবাজ   সাধারণ মানুষ   গরু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close