লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:২০ পিএম আপডেট: ০৫.০৬.২০২৫ ১:২১ PM

ঈদুল আজহা উপলক্ষে স্বামী ও কন্যার সঙ্গে সময় কাটাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ৬ মে তিনি দেশে ফিরেছিলেন। ওই দিন সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। পরদিন, ৫ মে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে গ্রহণ করেন তারেক রহমান নিজেই।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন জুবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে। মামলার প্রেক্ষিতে ঢাকার একটি আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে ২০২৪ সালের শেষ দিকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর