প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৮:১৪ পিএম
কুড়িগ্রামে মাদক, হাঁট বাজারে
চাঁদাবাজি বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ট্রাফিক কন্ট্রোল, বাজার নিরাপত্তা ও চেকপোস্ট নিয়ন্ত্রণসহ মাঠে ২৪ ঘন্টা কাজে নিয়োজিত রয়েছে
সেনাবাহিনী।
বুধবার (৪ জুন) সকাল ১০ টায় শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মত-বিনিময়কালে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর আহাদ জানান, কুড়িগ্রামে সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে এজন্য সর্বদা সোচ্চার তারা।
তিনি আরো বলেন, সেনাবাহিনী সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
এসময় ক্যাপ্টেন খালিদ জানান, সর্ব সাধারণের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যাত্রী সাধারণ যেন ঈদে বাড়তি যানজটের চাপের ফলে ভোগান্তির স্বীকার না হন এবং সেই সাথে কোন দুর্ঘটনার স্বীকার যেন না হন সে লক্ষ্যেই এই টহল ব্যবস্থা কার্যকর করা হয়েছে। দিন রাত চলবে এই স্ট্রাইকিং টহল।
এ সময় সাইদ আহমেদ নামের একজন পথচারীর সাথে কথা হলে তিনি জানান, ঈদ উপলক্ষে রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ।
এছাড়া কুড়িগ্রাম সদর এলাকার মটর সাইকেল আরোহী সাইফুল ইসলাম বলেন, কুড়িগ্রামে সেনাবাহিনীর বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় শহরের যানজট কমেছে। এর ফলে পরিবার নিয়ে সুন্দরভাবে যাতায়াত করতে পারছি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি